ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৬ নভেম্বরঃ বেলডাঙায় দশমীতে দুর্গাপ্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে মৃত পরিবারবর্গের পাশে দাঁড়ালেন এবার শুভেন্দু অধিকারী। মৃত ৫ যুবকের পরিবারের হাতে তাঁর প্রাক্তন সাংসদ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করলেন। শুক্রবার দুপুরে তিনি বেলডাঙার ভারত সেবা সংঘে আসেন। সেখানে মৃত যুবকদের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং বেলডাঙা বুড়িমাতলা থেকে তাদের পরিবারকে এই অর্থ প্রদান সহ সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
Showing posts with label state-country. Show all posts
Showing posts with label state-country. Show all posts
06 November 2020
29 July 2020
করোনায় আক্রান্ত বেলডাঙা গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসক
![]() |
| ছবিঃ ফাইল সংগ্রহ |
ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ২৯ জুলাইঃ আবারো করোনা পজেটিভ ধরা পড়ায় চাঞ্চল্য ছড়াল বেলডাঙায়। তবে এবার খোদ বেলডাঙা গ্রামীণ হাসপাতালের এক ডাক্তার বাবুর বুুুধবার করোনা পজেটিভ ধরা পড়ার পর সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে বেলডাঙার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সলমান মণ্ডল বলেন, "ভয়ের কোন কারণ নেই, ডাক্তারবাবু গত ১৩ দিন থেকে কোলকাতায় ছুটিতে আছেন।" এই কথা শোনার পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বেলডাঙাবাসী।
![]() |
| ছবিঃ বেলডাঙা গ্রামীণ হাসপাতাল |
03 July 2020
দুই ভারতীয় কৃষককে ছেড়ে দিল বিজিবি
ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু মণ্ডল, জলঙ্গি, ৩ জুলাইঃ বাংলাদেশ সীমান্ত রক্ষির হাতে আটক দুই ভারতীয় কৃষককে ছেড়ে দেওয়া হল। জলঙ্গি ব্লকের লালকূপ গ্রামের মাহাতাব কলোনির বাসিন্দা শহিদুল শেখ ও নয়ন শেখকে আটক করেছিল বিজিবি রক্ষীরা। জানা যায়, এই দুই ভারতীয় কৃষক মুর্শিদাবাদের জলঙ্গি থানার বাবনাবাদের চরে নিজ জমিতে কাজ করতে গিয়েছিল। সেখান থেকে বাংলাদেশের বর্ডার দুরত্ব প্রায় ২ কিলোমিটার। সেই সময় কিছু বাংলাদেশের লোকজন তাদের ধারালো অস্ত্র দেখিয়ে ধরে নিয়ে যায় এবং বাংলাদেশ বর্ডার গার্ড-এর (বিজিবি) হাতে তুলে দেয়। সূত্রের খবর এই ঘটনার বেশ কিছু আগে সীমান্ত পেরিয়ে এলে তিন বাংলাদেশির অনুপ্রবেশকারীকে আটক করে বিএসএফ। ভারতীয় কৃষক আটকের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে। অপহৃত দুই ভারতীয় কৃষক পরিবার দ্বারস্থ হয় ১১৭ বিএসএফ ব্যাটেলিয়নে ও জেলা প্রশাসনের কাছে। জেলা প্রশাসন ও বিএসএফ আটকে রাখা নয়ন শেখ ও সাইদুল ইসলামকে দেশে ফেরানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। শুক্রবার সাড়ে ৪ টা নাগাদ দুই দেশের ফ্লাগ মিটিংয়ে পর তাদের ফেরত দেন বিজিবি রক্ষীরা। নয়ন শেখ ও সাইদুল ইসলামকে তাদের পরিবারের হাতে তুলে দেন জেলা প্রশাসন।
13 June 2020
আমফান বিধ্বস্ত মানুষদের পাশে আল-আমিন মিশন ও দুই প্রাক্তনী সংগঠন
ওয়েবডেস্ক, কথাবার্তা, উত্তর ২৪ পরগণা, ১৩ জুনঃ আমফানে লন্ডভন্ড হয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে কয়েক লক্ষ মানুষকে। একদিকে করোনা মোকাবিলায় শ্রমজীবী মানুষের আর্থিক অনটন অন্যদিকে আমফানের তান্ডব। এখন দুইবেলা অন্ন জোগাড় করা খুব মুশকিল হয়ে পড়েছে তাদের। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এলো 'আল আমিন মিশন' ও প্রাক্তনীদের দুই সংগঠন। বুধবার 'আল আমিন মিশন' এবং প্রাক্তনীদের দুই সংগঠন 'With You Welfare society' ও 'নব দিগন্ত' -এর যৌথ উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলার বহু এলাকার প্রায় ৭০০ পরিবারের হাতে হাতে শুকনো খাবার ঔষধ ও বস্ত্র তুলে দেওয়া হয়।
আল আমিন মিশনের প্রতিনিধি মহম্মদ সাজ্জাদ হোসেন জানান, 'গত ৭ তারিখ থেকে উত্তর ২৪ পরগণার বিভিন্ন গ্রামে আমরা ত্রাণ বিলি করা শুরু করেছি। আজ আমরা নাজাত, সন্দেশখালি, মিনাখান ও জীবনতলার ২৩ গ্রামে মোট ৭০০ টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলাম। আগামী সোমবার গোসবা ব্লকের ছোটো মোল্লাখালি ও পুইজালি এলাকায় টানা এক সপ্তাহ ব্যাপি ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ফ্রী মেডিসিন সাপ্লাই করবো ও চারশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী, মশারী ও বস্ত্র তুলে দিব। এবং এই কর্মসূচি আগামীতেও চালু থাকবে'।
05 June 2020
বেলডাঙায় আবারও মুম্বাই ফেরত এক ব্যক্তি করোনায় আক্রান্ত, চাঞ্চল্য এলাকায়
ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৫ জুনঃ বেলডাঙায় এক ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়ল। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। আক্রান্ত ব্যক্তির বাড়ি বেলডাঙা থানার মহ্যমপুর গ্রামের ডহরপাড়া। ওই ব্যক্তির বয়স ৪২। মে মাসের ২৯ তারিখে আক্রান্ত ব্যক্তি মহারাষ্ট্রের মুম্বাই থেকে বাড়ি ফিরেছিল। তাকে কোয়ারেন্টাইন রাখা হয়েছিল। ২ জুন তার মুখের লালা পরীক্ষার জন্য নিয়ে যায়। শুক্রবার ৯ টার সময় করোনা পজেটিভ রিপোর্ট আসে। তাকে স্বাস্থ্য দপ্তরের লোকজন চিকিৎসার জন্য বহরমপুর করোনা হসপিটালে পাঠিয়েছে।
28 May 2020
করোনার থাবা এবার বেলডাঙায়, চাঞ্চল্য ছড়াল এলাকায়
ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ২৮ মেঃ করোনার থাবা এবার বেলডাঙায়। বেলডাঙায় প্রথম করোনা পজেটিভ ধরা পড়ার পর রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। আক্রান্ত যুবকের বাড়ি বেলডাঙা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সরুলিয়া গ্রামে। ওই যুবকের বয়স ২০।
বেশ কিছুদিন আগে সে মহারাষ্ট্রের মুম্বাই থেকে বাড়ি ফিরেছিল। করোনা পরীক্ষার জন্য তার লালারস নমুনা সংগ্রহ করা হলে ২৭ তারিখ বুধবার করোনা পজেটিভ রিপোর্ট আসে। খবর পেয়েই দ্রুত স্বাস্থ্য দপ্তরের লোকজন পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য বহরমপুর করোনা হসপিটালে পাঠিয়েছে।
বেশ কিছুদিন আগে সে মহারাষ্ট্রের মুম্বাই থেকে বাড়ি ফিরেছিল। করোনা পরীক্ষার জন্য তার লালারস নমুনা সংগ্রহ করা হলে ২৭ তারিখ বুধবার করোনা পজেটিভ রিপোর্ট আসে। খবর পেয়েই দ্রুত স্বাস্থ্য দপ্তরের লোকজন পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য বহরমপুর করোনা হসপিটালে পাঠিয়েছে।
25 May 2020
ইফতার মজলিশের পরিবর্তে মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করল বিশ্ববিদ্যালয়
ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ২৫ মেঃ বিশ্বব্যাপী ভয়াবহ মহামারি কোভিড-১৯ এর জেরে চলছে লকডাউন। এই লকডাউনে অসহায় শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দীর্ঘ কয়েক বছরের রীতি ভেঙে, ঐতিহ্যবাহী ইফতার মজলিশ এবারের মতো স্থগিত রাখল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ। তার পরিবর্তে আরবি-ফার্সি বিভাগ বিভাগের বর্তমান ও প্রাক্তনীদের নিকট হতে চাঁদা সংগ্রহ করে বিভাগীয় ১৪ জন দুঃস্থ ছাত্রছাত্রীদের ৪ হাজার টাকা করে বৃত্তি রূপে প্রদান করল। আরবি বিভাগের হয়ে উদ্যোগ নিয়েছে প্রাক্তনী আব্দুল ওহাব, আমিনুল ইসলাম প্রমূখ। বিগত বছরগুলিতে বিশ্ববিদ্যালয় চত্বরে জাঁকজমকপূর্ণ ভাবে প্রবিত্র রমজান মাসে ইফতার মজলিশের আয়োজন করে এসেছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রাক্তনীদের সংগঠন ও পাঠরত ছাত্রছাত্রীরা (অ্যারাবিক অ্যালুমনাই অ্যাসোসিয়েশন)। তাদের ডাকে সাড়া দিয়ে অতীতে মজলিশে উপস্থিত হতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে নিবন্ধ সকল কে। সব মিলিয়ে মজলিশ হয়ে ওঠে ছাত্র-শিক্ষক ও বর্তমান প্রাক্তনীদের এক মিলন মেলা।
এবারে দেখা গেল অন্য রুপ। দেশ জুড়ে লকডাউনের ফলে অর্থের অভাবে ভুগছেন বহু পরিবার। এহেন পরিস্থিতিতে অনেক পরিবার নূন্যতম সংসার চালানোর ক্ষমতাও হারিয়ে ফেলছে তারপরে ছেলেমেয়েদের পড়াশোনার খরচা। সেই দিকেই লক্ষ্য করে আরবি বিভাগীয় হটস্যাপ (WhatsApp) গ্রুপে চাঁদা সংগ্রহের প্রস্তাব করেন কয়েজন সদস্য। এবং একে বাস্তবায়ীত করেন বিভাগীয় প্রাক্তন প্রধান ডা: এম ইশারত আলি মোল্লা, তিনি এই সমস্ত কাজে উৎসাহ দিয়ে থাকেন সর্বদা। সমাজিক মাধ্যম ‘জুম’ এ কয়েকটি বিশেষ মিটিংয়ের আহ্বান জানান এবং সকলকে এই মহৎ কাজে যোগদানের আহ্বান জানান এবং উৎসাহিত করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্রদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
21 May 2020
কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত মুর্শিদাবাদের দুই বিএসএফ জওয়ান
ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু ও সেলিম, জলঙ্গী ও রেজিনগর, ২১ মেঃ কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত হলেন মুর্শিদাবাদের দুই বিএসএফ জওয়ান। জিয়াউর হক (৩৫), বাড়ি রেজিনগর থানার গোপালপুর। রানা মণ্ডল (২৯), বাড়ি জলঙ্গী থানার সাহেবরামপুর। মৃতের পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় কাশ্মীরের শ্রীনগরে কর্মরত অবস্থায় দুজনকে গুলি করে জঙ্গিরা। মুর্শিদাবাদের এই দুজন বিএসএফ জওয়ান রোজায় ছিলেন। ইফতার করার জন্য ফল কিনতে গেলে জঙ্গিরা পিছন থেকে তাদের ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে নিকটবর্তী সৌরার এসকেআইএমএস(SKIMS) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জিয়াউর হক ও রানা মণ্ডল দুজনেই শ্রীনগরের 37 নং BSF ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। জিয়াউর হকের ২ মাস আগে পোস্টিং হয় কাশ্মীরে। ১৩ বছর আগে তিনি চাকুরি যোগদান করেছিলেন। জিয়াউরের দুই মেয়ে জেসমিন খাতুন (৪) (বোবা), আনিষা খাতুন (২)। ঈদের ছুটিতে তার বাড়ি আসার কথা ছিল। রানা মণ্ডল ৬ বছর আগে চাকুরিতে যোগদান করেন। তার একমাত্র কন্যার নাম জারা খাতুন (৬ মাস)। খুশির ঈদের আগে শোকের ছায়া নেমে এলো রেজিনগর থানার গোপালপুর ও জলঙ্গী থানার সাহেবরামপুরের বাড়িতে।
25 April 2020
লকডাউনে বন্দী ভিন রাজ্যের হিন্দু দম্পতিকে বাড়িতে আশ্রয় দিল মুসলিম যুবক
ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৫ এপ্রিলঃ সম্প্রীতির এ যেন এক অনন্য নজির। ধর্ম বিভেদ নয়, লকডাউনে আটকে পড়া হিন্দু দম্পতিকে নিজ বাড়িতে আশ্রয় দিল মুসলিম যুবক। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা ফারুক আবদুল্লা(৩০)। পেশায় একজন ফেরিওয়ালা। লকডাউনে আটকে পড়া ভিন রাজ্যের এক মাঝ বয়সী হিন্দু দম্পতিকে নিজের বাড়িতে আশ্রয় দিল সে। আসামের ঘোলাঘাট জেলা ডেঢ়গাও গ্রামের বাসিন্দা মৌমিতা দাস ও তার স্বামী মিঠুন দাস লকডাউনের আগে কলকাতা এসেছিলেন ডাক্তার দেখাতে। হঠাৎ করে দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়ায় আটকে পড়েন তারা। ভিন রাজ্যের নিরুপায় দম্পতি দিশেহারা হয়ে তখন পূর্ব পরিচিত মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার ফারুক আবদুল্লাকে ফোন করে সাহায্যের জন্য।
ফারুক আবদুল্লা তাদের তার বাড়িতে আসতে বলে। তাদের জন্য নিজের বাড়িতেই আলাদা ঘরের সুবন্দোবস্তও করে দেয়। এবং তার সংসারে একসঙ্গে তাদেরও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে সে। ফারুক আবদুল্লার সঙ্গে আসামের ওই হিন্দু দম্পতির পরিচয় ঘটে কর্মসূত্রে। ফারুক ৭ বছর ধরে ফেরি করতে যায় আসামে। সেখানেই ওই হিন্দু দম্পতির সঙ্গে ফারুকের পরিচয় ঘটে। ফারুক জানিয়েছে, 'যতদিন লকডাউন চলবে ওরা আমার বাড়িতে থাকবে। ওদের থাকা খাওয়ার কোন অসুবিধা হতে দেব না আমি। ওরা আমার অতিথি।'
![]() |
| ফারুক আবদুল্লা |
মৌমিতা দাস রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন, 'আসামের বাড়িতে আমার ছোট ছোট বাচ্ছা রয়েছে। তাদের দেখাশুনা করার কেউ নেই। তারা অনাহার দিন কাটাচ্ছে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে অন্তত একজনকে সরকার যদি সেখানে যাওয়ার বন্দোবস্ত করে দেয় আমরা উপকৃত হব।' ফারুকের এই সম্প্রীতির কাজে খুশি গ্রামবাসী।
24 April 2020
লকডাউনে অসহায় দুস্থদের ১০ লক্ষ টাকার খাদ্যদ্রব্য বিতরণ, মির্জাপুর নাগরিক সচেতনতা মঞ্চের
ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৪ এপ্রিলঃ এ এক অভিনব উদ্যোগ। ছবি নয়, কাজেই বিশ্বাসী তারা। লকডাউনে পরিস্থিতিতে কর্মহীন গ্রামের অধিকাংশ শ্রমজীবী মানুষ। দিন আনা দিন খাওয়া যাদের অভ্যেস, পড়েছে সমস্যায়। এই সব অসহায় কর্মহীন দুস্থ পরিবারগুলির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলডাঙা থানার মির্জাপুর নাগরিক সচেতনতা মঞ্চ। মির্জাপুর গ্রামের বিশিষ্টজনেরা বর্তমান পরিস্থিতিতে গ্রামের সচেতন মানুষদের একত্রে করে 'নাগরিক সচেতনতা মঞ্চ' নামে একটি সংগঠন খুলে গ্রামের দুস্থ পরিবারের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি করোনা নিয়ে গ্রামের মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে তারা।
গ্রামের মানুষের সহায়তায় একটি তহবিল গঠন করে এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মোট ৩৫ টা সমাজে প্রথম ধাপে ১,৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া কাজ শুরু করে। প্রতি পরিবার পিছু ৮ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মুড়ি, ৫০০ গ্রাম ডাল ও ৫০০ গ্রাম সরিষার তেল বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপেও অনুরূপ সংখ্যার পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। দুই ধাপে প্রায় ১০ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানাই কর্তৃপক্ষ। সাহায্য গ্রহনকারীর কোন রকম ছবি বা ভিডিও তোলা কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। লকডাউনে অসহায় মানুষের ছবি তুলে তাদের ছোট করতে চাই না এই মঞ্চ। এইরকমই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ।
17 April 2020
ভিন রাজ্যে আটকে পড়া মুর্শিদাবাদ জেলার মানুষের পাশে দাঁড়ালো জেলা বিজেপি
ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, সামিম, ১৭ এপ্রিলঃ সারাদেশে হঠাৎ করে লকডাউন শুরু হলে ভিন রাজ্যে আটকে পড়ে মুর্শিদাবাদ জেলার বহু শ্রমিক ও চিকিৎসা করতে যাওয়া সাধারণ মানুষ। লকডাউনের ফলে থাকা-খাওয়ার দিক থেকে তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সব শ্রমিকরা তাদের সমস্যার কথা তুলে ধরছিল এতদিন। তারা অভিযোগ করে আসছিল, অনাহারে তাদের দিনের পর দিন থাকতে হচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করছিল তারা।
এইসব শ্রমিক ও চিকিৎসা করতে যাওয়া মানুষদের সোশ্যাল মিডিয়া থেকে চিহ্নিতকরণ করে মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করেন। মুর্শিদাবাদ জেলার বিজেপি-র যুব ভাইস সভাপতি প্রীতম ব্যানার্জি জানিয়েছেন, "লকডাউনের ফলে ভিন রাজ্যে আটকে পড়া মুর্শিদাবাদ জেলার মানুষদের সাথে আমরা হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে সেই রাজ্যে তাদের ঔষধ, খাদ্য, পানীয় ও উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করি। কেরালায় উত্তম হাজরা সহ ৫০ জন শ্রমিক, কর্নাটকে নাসিম সেখ সহ ৩০ জন শ্রমিক, ভেলোরে চিকিৎসা করতে গিয়ে সারগাছির গ্রন্থাগারিক স্নেহাশীষ বাবু, বহরমপুরের শিক্ষক রাজেশ বাবু, বেলডাঙার ডেকোরেটর ব্যবসায়ী রাজীব নাথ আটকে পড়েছেন। এরকম অসংখ্য সমস্যার সমাধান করেছি আমরা।"
এইসব শ্রমিক ও চিকিৎসা করতে যাওয়া মানুষদের সোশ্যাল মিডিয়া থেকে চিহ্নিতকরণ করে মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করেন। মুর্শিদাবাদ জেলার বিজেপি-র যুব ভাইস সভাপতি প্রীতম ব্যানার্জি জানিয়েছেন, "লকডাউনের ফলে ভিন রাজ্যে আটকে পড়া মুর্শিদাবাদ জেলার মানুষদের সাথে আমরা হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে সেই রাজ্যে তাদের ঔষধ, খাদ্য, পানীয় ও উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করি। কেরালায় উত্তম হাজরা সহ ৫০ জন শ্রমিক, কর্নাটকে নাসিম সেখ সহ ৩০ জন শ্রমিক, ভেলোরে চিকিৎসা করতে গিয়ে সারগাছির গ্রন্থাগারিক স্নেহাশীষ বাবু, বহরমপুরের শিক্ষক রাজেশ বাবু, বেলডাঙার ডেকোরেটর ব্যবসায়ী রাজীব নাথ আটকে পড়েছেন। এরকম অসংখ্য সমস্যার সমাধান করেছি আমরা।"
15 April 2020
ডোমকলে খিদের জ্বালায় বিক্ষোভ এলাকাবাসীর
ওয়েবডেস্ক, কথাবার্তা, ডোমকল, ১৫ এপ্রিলঃ করোনা আতঙ্কে দেশ জুড়ে চলছে লকডাউন। সমস্যায় পড়েছে দিন আনা দিন খাটা মানুষেরা। প্রথম দফায় ২১ দিন লকডাউন শেষ হয়ে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হতেই ত্রাণের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল মুর্শিদাবাদের ডোমকলে। বুধবার সকালে ডোমকলের কুঠির মোড়ে রাস্তা অবরোধ করেন এলাকার ১০ নং ওয়ার্ডের বাসিন্দারা। হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা।
গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি মহিলা ও বাচ্চারাও এই বিক্ষোভে সামিল হয়। গ্রামবাসীদের অভিযোগ, লকডাউনে বন্ধ কাজ। মিলছে না কোন ত্রাণ। তাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসছে না। পেটে ক্ষিদে নিয়ে আর কতদিন ঘরে বসে থাকবে তারা। বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি মহিলা ও বাচ্চারাও এই বিক্ষোভে সামিল হয়। গ্রামবাসীদের অভিযোগ, লকডাউনে বন্ধ কাজ। মিলছে না কোন ত্রাণ। তাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসছে না। পেটে ক্ষিদে নিয়ে আর কতদিন ঘরে বসে থাকবে তারা। বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
10 April 2020
লকডাউনের জেরে বন্ধ হল গাজনের বোলান গান
![]() |
| ছবিঃ ফাইল সংগ্রহ |
ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১০ এপ্রিলঃ করোনা আতঙ্ক বিশ্ব জুড়ে। দেশে চলছে ২১ দিনের লকডাউন। সব রকম জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারী করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। বাংলা বছর বিদায় নিতে দেরি আর কয়েক দিন মাত্র। বছর শেষে বাংলার সবচেয়ে অন্যতম বড়ো উৎসব শিবের গাজন। শিবের গাজনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ, নদীয়া, বর্ধমান, বীরভূম জেলায় বোলান গানের আসর বসে। উপচে পড়ে আসর ভর্তি দর্শক। ২৭ থেকে ৩১ শে চৈত্র টানা ৫ দিন বোলান গানের আমেজে মেতে ওঠে বঙ্গভূমি। বোলান গান বাংলার অন্যতম জনপ্রিয় লোক সংগীত। কয়েক শতাব্দী প্রাচীন প্রবাহমান এই বোলান গানের ধারায় কাল হয়ে দাঁড়াল করোনা ভাইরাস। করোনার জেরে লকডাউনের ফলে এবছর আর বোলান গানের আসর কোথাও বসবে না। পুজো কমিটি গুলো সিদ্ধান্ত নিয়েছে গুটি কয়েক সন্ন্যাসী বা ভক্ত নিয়ে শুধুমাত্র শিব পুজো হবে, তবে কোনো রকম জমায়েত ছাড়াই। এবছর বঙ্গ সংস্কৃতির বছর শেষে আনন্দটুকু কেড়ে নিল করোনা ভাইরাসের থাবা। করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে পরের বছর বোলান গানের আসরে মেতে উঠবে আবার বাংলার মাটি - অন্তত এই আশা নিয়ে বুকে নিয়ে নতুন আলোর আশায় প্রহর গুনছে মানুষ। দেশ ও রাজ্যের মঙ্গলে বোলানের আনন্দটুকু এবছর নয়তো লকডাউন করে রাখা যাক বুকের ভেতরে।
20 March 2020
লটারি কেটে কোটিপতি রাজমিস্ত্রী, পুলিশ হেফাজতে বেলডাঙায়
ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২০ মার্চঃ লটারি কেটে কোটিপতি ইজারুল। মু্র্শিদাবাদের বেলডাঙার ইজারুল পেশায় রাজমিস্ত্রী। ভিন রাজ্যে কাজ করে বছরের বেশিরভাগ সময়। করোনা আতঙ্কে বাড়ি ফিরেছিল সে। তারপরেই কোটিপতি।
অভাবী সংসার। নুন আনতে পান্তা ফুরায়। তার সংসারে রয়েছে স্ত্রী, ছোট ছোট দুই মেয়ে ও এক ছেলে। দিন ২০ হল কেরলা থেকে বাড়ি এসেছে। পাড়ার অনেকের দেখাদেখি সে নাগাল্যান্ড রাজ্য লটারির টিকিট কিনে। বৃহস্পতিবার রাত ৮ টায় নাগাদ সে জানতে পারে কোটিপতি হয়ে গেছে।
রাতারাতি কোটিপতি হওয়া এই যুবক ইজারুল সেখের বাড়ি বেলডাঙা থানার মির্জাপুর গ্রামের শীতলপাড়া। যুবকের পিতার নাম আনারুল সেখ। এই বিপুল অঙ্কের টাকা পেয়ে পরিবারে এখন খুশির জোয়ার। নিরাপত্তার কারণে ইজারুল সেখ বেলডাঙা থানার পুলিশ হেপাজতে রয়েছে।
30 October 2019
বিহারে ফেরি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বেলডাঙার এক ব্যক্তি
ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব,বেলডাঙা, ৩০ অক্টোবর : বিহারে ফেরি করতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শুখলাল সেখ। বাড়ি বেলডাঙ্গা থানা এলাকার মহ্যমপুর বিলপাড়াতে। জানা যায়,কালী পুজোর রাতে পাঁচ বন্ধু মিলে ঘুরতে বেরিয়ে রাস্তাতেই পথ দুর্ঘটনা ঘটে মৃত্যু ঘটে। আজ, বুধবার মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্ত করে নিজের বাড়িতে নিয়ে আসা হয়। বিহারে কালীপুজোর রাতে পথ দুর্ঘটনার কোন প্রমান থানা থেকে না পাওয়ায় পরিবারের লোকজন গিয়ে থানায় অভিযোগ দায়ের করে বাকি চারজন বন্ধুর বিরুদ্ধে। মৃতের মায়ের অভিযোগ, আট দিন আগে তার ছেলেকে প্রাণে মারার হুমকি দিয়েছিল ওই চারজন বন্ধু।
27 August 2019
সমাজের প্রতিফলিত দর্পন রাজকুমারের কলম
ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ২৭ আগস্টঃ মুর্শিদাবাদের কথাশিল্পী, বাংলা ও বাংলার বাইরে যার আধিপত্য। কবিতা দিয়ে শুরু যার লেখালেখি। হঠাৎ করেই গদ্যে বিচরণ। সেটা নব্বই দশকে। তিনি হলেন মুর্শিদাবাদের অন্যতম কথাকার রাজকুমার শেখ। মুর্শিদাবাদের বেলডাঙা থানার মাঝপাড়া গ্রামে বাসিন্দা রাজকুমার শেখের জন্ম একটা সাধারণ পরিবারে। দারিদ্রতার মধ্য দিয়ে জীবনযাপন। আশির দশকের শেষাশেষি তিনি কবিতা লেখতে শুরু করেন। প্রথম কবিতা প্রকাশ পাই হরেকনগর এ এম ইন্সটিটিউট স্কুল ম্যাগাজিনে। তারপর জেলা তথা জেলার বাইরে বিভিন্ন পত্রপত্রিকায় তিনি নিয়মিত ভাবে লেখতে শুরু করেন। তাঁর প্রথম ছোটগল্প প্রকাশ পাই 'আজকের প্রহরী' পত্রিকার শারদীয়া সংখ্যায়। পরে তিনি উপন্যাস লিখতে শুরু করেন। প্রথম উপন্যাস নব্বই দশকে 'বনমালী পুরের চিঠি' ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় 'লটারী সংবাদ'এর সাহিত্য পাতায়। তারপর একের পর এক উপন্যাস বের হতে থাকে - শারদীয়া দৈনিক ত্রিপুরা দর্পণ পত্রিকা 'লালমোহর' (২০১৬), 'আটপ্রহর' (২০১৭), 'অন্তর কথা' (২০১৮), 'বৃষ্টির পরে' (২০১৯); উৎসবের 'আরম্ভ' পত্রিকা 'পোড়ামাটির গন্ধ' (২০১৭); 'খোলা চিঠির' শারদীয়া সংখ্যার 'স্বপ্ন' পত্রিকাতে 'ডোলা বিবি' (২০১৭), 'ঝুম বৃষ্টি' (২০১৯); এছাড়াও ত্রিপুরার অন্যপ্রিয় কাগজে প্রকাশিত হয় 'নীল জলের ঢেউ' (২০১৮), ও 'নোনা ঢেউ' (২০১৯)। উপন্যাস ছাড়াও তাঁর ১০০ টির বেশি ছোটগল্প বাংলা, ত্রিপুরা ও আসামের জনপ্রিয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর লেখায় বারবার উঠে এসেছে সাধারণ জনজীবনের কথা, নদীর কথা, জেলেদের কথা, ভাঙন মানুষের কথা। আজও তিনি খুঁজে বেড়ান সেইসব হারিয়ে যাওয়া মানুষদের। তাঁর 'লালমোহর' উপন্যাসে উঠে এসেছে বাংলা শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার কথা। বাংলার পঞ্চায়েত রাজের জ্বলন্ত রাজনীতিকে তুলে ধরেছেন তাঁর 'পোড়া মাটির গন্ধ' উপন্যাসে। এই উপন্যাসে তাজদ্দিন চরিত্রটি বাংলা সাহিত্যের এক অভিনব সৃষ্টি। তাঁর আর এক জীবন ভাঙনের উপন্যাস 'নোনা ঢেউ'। এখানে ফুটে উঠেছে বিপন্ন জেলে জীবনের কথা।
শত বাধাবিপত্তিকে অতিক্রম করে রাজকুমার শেখের কলম যেন মানব সমাজের এক প্রতিফলিত দর্পণ। তিনি মুর্শিদাবাদ তথা বাংলার মানুষের গৌরব। তাঁর লেখনী ধারা বাংলা সাহিত্যকে উত্তরোত্তর সমৃদ্ধি করে চলেছে।
07 August 2019
দীঘার সৈকতে বার্ষিক সম্মেলন বেলডাঙা-১ ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের
ওয়েবডেস্ক, কথাবার্তা, মোঃ ইনজামাম হাবিব, দীঘা, ৬ আগস্টঃ বেলডাঙা-১ ব্লক ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল দীঘার সমুদ্র সৈকতে হোটেল ক্লাসিক ইন-এ মঙ্গলবার সন্ধ্যায়। এদিনের সম্মেলনে উঠে আসে ইটভাটা কেন্দ্রিক বিভিন্ন সমস্যার কথা। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলি সরকারি নিয়ন্ত্রণে কিভাবে নিয়ে আনা যায়, এলাকার অগভীর জলাশয়গুলি থেকে উপযুক্ত দামে মাটি কিনে জলভর প্রকল্পকে সাহায্য করা, পরিবেশের দূষণ রোধে প্রতিটি ইটভাটাকে জিগজ্যাক টেকনোলজিতে (হাওয়াভাটা) রূপান্তরিত করা যায়, বৈধ কয়লা বৈধভাবে আনার জন্য সরকারকে সহযোগিতা করতে হবে, ইটভাটাগুলিকে শিল্পের মর্যাদা প্রদান করতে হবে, করপোরেট সংস্থার হাত থেকে ইটভাটাগুলিকে রক্ষা করতে হবে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
আগামীদিনে সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করা হবে তা আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার ব্রিক ফিল্ড অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিষ্ণুপদ দাস, জেলার প্রাক্তন সহ-সভাপতি সেলিম রেজা, বেলডাঙা-১ ব্লক ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাসার ও সেক্রেটারি জানা জিনারুল হক সহ সমস্ত ইট ভাটার মালিকরা। উল্লেখ্য, বেলডাঙা-১ ব্লকের মোট ৩৮টি ইট ভাটার প্রতিনিধিরা বাসে করে ৫ তারিখের সকালে দীঘার সমুদ্র সৈকতে পৌঁছান। এই সম্মেলনে পাশাপাশি তিনদিনের একটা ট্যুরের ব্যবস্থা করা হয়।
আগামীদিনে সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করা হবে তা আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার ব্রিক ফিল্ড অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিষ্ণুপদ দাস, জেলার প্রাক্তন সহ-সভাপতি সেলিম রেজা, বেলডাঙা-১ ব্লক ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাসার ও সেক্রেটারি জানা জিনারুল হক সহ সমস্ত ইট ভাটার মালিকরা। উল্লেখ্য, বেলডাঙা-১ ব্লকের মোট ৩৮টি ইট ভাটার প্রতিনিধিরা বাসে করে ৫ তারিখের সকালে দীঘার সমুদ্র সৈকতে পৌঁছান। এই সম্মেলনে পাশাপাশি তিনদিনের একটা ট্যুরের ব্যবস্থা করা হয়।
24 June 2019
বেলডাঙা কলেজ অনুমোদন পেল NSOU এর স্নাতক কোর্সের স্টাডি সেন্টার
ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ২৪ জুনঃ মুর্শিদাবাদের বেলডাঙা এসআরএফ কলেজ অনুমোদন পেল নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (BDP) কোর্স। চলতি বছরে রাজ্যে এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন যে চারটি কলেজ স্টাডি সেন্টারের অনুমোদন পায় তার মধ্যে বেলডাঙা এসআরএফ কলেজ অন্যতম।
স্নাতক কোর্সে (BDP) আর্টস ও কমার্স বিভাগে- বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, শিক্ষাবিজ্ঞান, Sociology, Public Administration বিষয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই BDP কোর্সে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিলাপ চলবে ১২ জুলাই পর্যন্ত।
উল্লেখ্য, ২০১৬ সালে এই কলেজেই NSOU এর অধীনে শুরু হয় স্নাতকোত্তর (PG) কোর্সের বাংলা, ইংরাজি, ইতিহাস, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, MSW, BLIS, MLIS। PG কোর্সেও ভর্তি জন্য অনলাইনে ফর্ম ফিলাপ চলবে জুলাই মাসে বলে জানা যায়। বেলডাঙা এসআরএফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা সুজাতা মুখ্যোপাধ্যায় জানান, 'দীর্ঘ পাঁচ বছরের চেষ্টার ফল এই 'বিডিপি'কোর্স। আমাদের কলেজে ২০১৬ সাল থেকেই নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পোষ্ট গ্যাজুয়েট কোর্স শুরু হয়। এবছর আমরা স্নাতক (BDP) কোর্সে আর্টস ও কমার্স বিভাগ শুরু করলাম। আগামী দিনে স্নাতক কোর্সে সায়েন্স ও ভোকেশনাল কোর্স চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
16 May 2019
মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম মুর্শিদাবাদের ত্রিমোহিনীর ছাত্র
ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ১৬ মেঃ হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের ত্রিমোহিনী হাই মাদ্রাসার ছাত্র সাইনুল হক। তার মোট প্রাপ্ত নম্বর থেকে ৭৭১। শতাংশের হিসাবে ৯৬.৩৮%। বিষয় ভিত্তিক তাঁর প্রাপ্ত নম্বর বাংলায় ৯০, ইংরেজিতে ৯০, অঙ্কে ৯৯, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৯, ভূগোলে ৯৮, ইসলাম পরিচয়ে ৯৬।
সাইনুলের বাড়ি নওদা থানার ত্রিমোহিনী গ্রামের পূর্বপাড়া। বাবার নাম মন্তাজ সেখ, পাটকলের শ্রমিক। মায়ের নাম মিনুয়ারা বিবি। সাইনুলরা তিন ভাই, দুই বোন। সাইনুল উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশুনা করতে চাই। সাইনুলের এই সাফল্যে খুশি মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা- সহ ত্রিমোহিনী গ্রামবাসী।
21 November 2018
সর্বভারতীয় সাহিত্য প্রতিযোগিতায় স্থান করে নিল বেলডাঙার তরুণ শিক্ষক
ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২১ নভেম্বরঃ মুম্বাই-এ অনুষ্ঠিত সর্বভারতীয় সাহিত্য প্রতিযোগিতায় স্থান করে নিল বেলডাঙার তরুণ শিক্ষক। 9th Mumbai International Lit Fest 2018 Or TATA LITERATURE LIVE 2018 উদ্যোগে ১লা অক্টোবর থেকে ৩০ অক্টোবর সর্বভারতীয় সাহিত্য রচনার একটা প্রতিযোগিতা হয়। ইংরেজি ভাষাতে যার নাম ছিল My Story Contest. সেখানে ১ ,৫৩১ জন তরুণ তরুণী তাদের লেখা জমা দেয় অনলাইনে।
সেসব লেখার উপর ২০ থেকে ৩০ অক্টোবর ভোট হয় অনলাইনে। পাঠকের ভোটের বিচারে ও বিশেষ বিচারক মন্ডলীর বিচারে গল্প বিভাগে তিনটি শ্রেষ্ঠ গল্পের মধ্যে স্থান পায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার প্রত্যন্ত গ্রামের তরুণ লেখক অর্ধেন্দু বিশ্বাস। অর্ধেন্দু বিশ্বাস বেলডাঙ্গা চক্রের ১৩ নং কুমারপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এই সব বাছাই করা লেখক-লেখিকাদের লেখাপাঠ করার জন্য "Tea With Authors at Hotel Taj' Palace" এ আমন্ত্রণ জানানো হয়।
সেখানে ১৫ থেকে ১৮ নভেম্বর চার দিন ব্যাপী সাহিত্য উৎসবে যোগদান করেন বিশ্বের একশো তিরিশ জন মতো লেখক, সমাজকর্মী, রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী ও অসংখ্য পাঠকপাঠিকা, পাবলিশার্স। উদ্যোক্তাদের মতে এটি ছিল ভারতীয় তরুণ লেখকদের সৃষ্টি প্রদর্শনের একটি মঞ্চ, যাতে তারা উৎসাহ পায় লিখতে। সাহিত্য প্রতিযোগিতা ছাড়াও বই প্রকাশ, বিতর্ক, আলোচনা, কর্মশালা, নাটক, ভাষণ, বই প্রকাশও হয় এই অনুষ্ঠানে।
Subscribe to:
Posts (Atom)






































