Showing posts with label localnews. Show all posts
Showing posts with label localnews. Show all posts

02 September 2023

মাত্রাতিরিক্ত লোডিং চার্জ বৃদ্ধির আবেদন নিয়ে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন সংস্থার অফিসে ইট ভাটা মালিকেরা


 ওয়েবডেস্ক, কথাবার্তা, ২ সেপ্টেম্বর: মাত্রাতিরিক্ত সর্বনিম্ন লোডিং চার্জ হঠাৎ বৃদ্ধি পাওয়ার আবেদন নিয়ে পশ্চিমবঙ্গ বিদ্যুত উন্নয়ন সংস্থার(WBSEDCL) অফিসে ইট ভাটা মালিকেরা। শুক্রবার বেলা ৩টা নাগাদ বেলডাঙ্গা-১ ব্লক ব্রিক ফিল্ড ওয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলা ইটভাটার সভাপতিকে নিয়ে জেলা বিদ্যুৎ উন্নয়ন সংস্থার রিজ্যুওনাল ম্যানেজারের সঙ্গে দেখা করেন এবং সমস্যার কথা তুলে ধরেন। সেখানে থেকে জানা গেছে যে, রাজ্যের সমস্ত ইন্ডাস্ট্রিয়াল গ্রাহকদের সর্বনিম্ন চার্জ প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে গতমাস থেকে। অন্যান্য  ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা সারা বছর চালু থাকলেও ইট ভাটার ব্যবসা বছরে পাঁচ মাস চলে এবং সাতমাস বন্ধ থাকে।সর্বনিম্ন চার্জ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় ভাটা মালিকদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই আজ ভাটা মালিকেরা বাধ্য হয়ে বহরমপুর জেলা বিদ্যুৎ উন্নয়ন সংস্থার (WBSEDCL) রিজ্যুওনাল ম্যানেজার স্বপন কুমার মন্ডলের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা তুলে ধরে। 



 মুর্শিদাবাদ ডিসট্রিক্ট ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাকি সেখ জানান, ম্যানেজার সাহেব আমাদের এনার্জি চার্জ কিছুটা কমানো হয়েছে বলে জানিয়েছেন,সেই  সঙ্গে এক বছর পরীক্ষা মূলকভাবে চালিয়ে দেখতে বলেছেন ও সমস্যা হবে না বলেও জানিয়েছেন। তারপরেও যদি সমস্যা হয় তাহলে ম্যানেজার সাহেব উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও এই সমস্যার সমাধানের আশ্বাস দেন। এছাড়াও কোন কোন ইট ভাটা মালিকের অজ্ঞতার কারণে লোড বেশি থাকায় সর্বনিম্ন চার্জ বেশি আসছে বলে তিনি মনে করেন। এক্ষেত্রে ভাটা মালিকেরা লোড কমাতে চাইলে তাদের ট্রান্সফর্মা পরিবর্তন করে অল্প পাওয়ারের ট্রান্সফর্মা দেওয়া হবে বলেও পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এরপর ভাটা মালিকেরা কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছেন।

06 July 2022

'স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারে' জেলার সেরা বেলডাঙা


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৬ জুলাই: মুর্শিদাবাদ জেলা স্তরীয় 'স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার ২০২১-২২' পেল বেলডাঙার তিন প্রাথমিক বিদ্যালয় সহ একটি হাই স্কুল। বেলডাঙা চক্রের তিনটে প্রাথমিক বিদ্যালয় হল ১নং মির্জাপুর নিম্নবুনিয়াদী বিদ্যালয়, ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়, ৫২ নং মহ্যমপুর বড়খোলাপাড়া প্রাথমিক বিদ্যালয় সহ নওপুকুরিয়া জেজে হাই স্কুল। এবছর মুর্শিদাবাদ জেলার প্রাথমিক ও হাই স্কুল সহ মোট ৪৪৮টি বিদ্যালয় পুরস্কারের জন্য অনলাইনে আবেদন করে। প্রতিটি বিদ্যালয় জেলা থেকে পরিদর্শক দ্বারা পরিদর্শন করা হয়। তাদের মধ্যে সর্বোচ্চ স্কোর থেকে থেকে ৮ টি বিদ্যালয় ওভার অল পারফরম্যান্স ভিত্তিতে এবং বাকী ৪টি সাব-কাটেগরীতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়। বেলডাঙার চার বিদ্যালয় ছাড়াও শিশু ভারতী বিদ্যালয়, হিকমপুর হাই স্কুল, লালগোলা মহেশ নারায়ণ একাডেমি, বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস স্কুল, কৃষ্ণনাথ কলেজ স্কুল, জঙ্গীপুর হাই স্কুল, কিশোরীতলা জুনিয়ার হাই স্কুল, হরিপুর জুনিয়ার হাই স্কুল পুরস্কৃত হয়।

বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিদ্যালয়গুলিকে পুরস্কৃত করেন জেলার অতিরিক্ত জেলাশাসক (জেনারেল) সুমন্ত সহায়, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক নৃপেন্দ্রকুমার সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। এই পুরস্কার পেয়ে উৎসাহিত বিদ্যালয়গুলির ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। 

22 August 2021

গাঁজা পাচার কাণ্ডে গ্রেফতার করল আরও একজনকে বেলডাঙা পুলিশ


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ২২ আগস্টঃ গাঁজা পাচার কাণ্ডে বেলডাঙা থানার পুলিশ গ্রেফতার করল আরও একজনকে। ধৃতের নাম বিকাশ সর্দার, বাড়ি নদীয়া জেলার নাকাশিপাড়া থানা এলাকার মাঝের গ্রাম। জানা যায়, ওই ব্যক্তি পাঁচার করা গাঁজা বিক্রি চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে বেলডাঙা থানার আইসি সন্দীপন চ্যাটার্জী গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা ৩৪নম্বর জাতীয় সড়কে নাকাচেকিং শুরু করে। ৩৭ কেজি গাঁজা সহ গাড়ির চালক মজিবুল আলি ওরফে রাহুলকে আটক করে। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত সে বিষয়ে শুরু করে তদন্ত। সেই সূত্রে বিকাশ সর্দারের নাম জানতে পারে পুলিশ। বিকাশ সর্দারের মোবাইল ট্র্যাক করে নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বেলডাঙা থানার পুলিশ। আজ তাকে আদালতে তোলা হয়। 

19 June 2021

অসুস্থ শিক্ষককে রক্ত দান করলেন বেলডাঙার ৭ যুবক


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ১৯ জুনঃ সোস্যাল মিডিয়াই একটি পোস্ট দেখে এগিয়ে এলেন অসুস্থ শিক্ষককে রক্ত দেওয়ার জন্য বেলডাঙার ৭ জন যুবক।  বেলডাঙা থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক মোহাম্মদ মানারুদ্দিন সেখ হার্টের সমস্যা নিয়ে দুর্গাপুর মিশন হসপিটাল চিকিৎসার জন্য ছুটে যান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাঁর ১৫ ইউনিট রক্তের প্রয়োজন। রোগীর ভাইপো শিক্ষক আতিউর রহমান রক্তের জন্য 'মানবতার পাশে আমরা' সংস্থার সদস্য মোহাম্মদ আলমগীর সেখকে ঘটনাটি জানান। ঘটনা শুনে আলমগীর সেখ সোশ্যাল মিডিয়ায় পোস্ট একটি পোস্ট করেন। তাঁর এই আবেদনে সাড়া দিয়ে রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন বেলডাঙার ৭ জন যুবক। 

এছাড়াও ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (FBDOI) সংস্থার পশ্চিমবঙ্গের সভাপতি কবীর ঘোষ ব্লাড ব্যাংক থেকে ৬ ইউনিট, ইমারজেন্সি ব্লাড সার্ভিস (EBS) সংস্থার সম্পাদক ওসমান গনি খান ১জন ডোনার এবং মালদা জেলায় হেলপ ফর ইউ ফাউন্ডেশন (HFYF) সংস্থার সদস্য সুদীপা বিশ্বাস ১জন ডোনার সহ মোট ১৫ ইউনিট রক্তের ব্যবস্থা করে দেন। রোগীর আত্মীয় আতিউর রহমান রক্তদাতা ও সহযোগী সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এবং তিনিও এই সংস্থার সঙ্গে নিযুক্ত হতে চান বলে ইচ্ছা পোষণ করেছেন।

08 June 2021

বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত বেলডাঙার এক যুবক


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৮ জুনঃ লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অনুপ চৌধুরী (২৭)। বাড়ি বেলডাঙা থানার হরিমতি স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার পলাশী ৩৪নং জাতীয় সড়কে। জানা যায়, বেলডাঙা হার্ডওয়্যার জোন নামে একটি দোকানে কাজ করতো সে। এদিন ওই দোকানের তাগদার কাজে পলাশী যাওয়ার পথে সামনে থেকে আসা একটি দশ চাকার লরি মুখোমুখি ধাক্কা মারে তাকে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে। এই ঘটনার জেরে পরিবারের উপরে নেমে এসেছে শোকের ছায়া।

12 January 2021

বেলডাঙায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

 


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ১২ জানুয়ারিঃ পারিবারিক অশান্তির জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। নাম দেলুয়ার সেখ(২১)। বাড়ি বেলডাঙ্গা থানা এলাকার দেবকুন্ড গ্রাম পঞ্চায়েতর নহর পাড়া এলাকায়। জানা যায়, পারিবারিক অশান্তির জেরে গায়ে আগুন লাগায় ওই ব্যক্তি। তার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাকে।


14 December 2020

'স্বচ্ছ ভারত অভিযান' ও 'কায়াকল্প' কর্মসূচি পালন হল সাগরদিঘীতে


ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু মন্ডল, সাগরদিঘী, ১৪ ডিসেম্বরঃ সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাষ্ট ও সাগরদিঘী হাসপাতাল স্বাস্থ্যকর্মীদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল "স্বচ্ছ  ভারত অভিযান" ও "কায়াকল্প" কর্মসূচি। সাগরদিঘী হাসপাতাল চত্বরে পড়ে থাকা আবর্জনা সাফাই অভিযান চালিয়ে আজ সাগরদিঘী এলাকাবাসির কাছে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র গুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার এক বার্তা পৌঁছে দিল এই ট্রাস্ট।


হারিয়ে যাওয়া ১১টি মোবাইল উদ্ধার করল সাগরপাড়া থানা


ওয়েবডেস্ক,  কথাবার্তা, মধু মন্ডল,  জলঙ্গি, ১৪ ডিসেম্বরঃ মুর্শিদাবাদের সাগরপাড়া থানার একাধিক এলাকা থেকে মোবাইল হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়। এই বিষয়ে সাগরপাড়া থানায় অভিযোগ জানানো হলে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারি বিশ্বজিৎ হালদার দক্ষতার সাথে সেই মোবাইল গুলোকে উদ্ধার করেন। 

রবিবার হারিয়ে যাওয়া ব্যক্তিদের থানায় ডেকে তাদের হাতে ১১টি মোবাইল তুলে দিলেন। শুধু তাই নয়, এর আগে ল্যাপটপ এবং একাধিক মোবাইল উদ্ধার করেছেন। এই মোবাইল পেয়ে  সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা।

06 November 2020

বেলডাঙায় নৌকাডুবিতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য শুভেন্দু অধিকারীর



ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৬ নভেম্বরঃ বেলডাঙায় দশমীতে দুর্গাপ্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে মৃত পরিবারবর্গের পাশে দাঁড়ালেন এবার শুভেন্দু অধিকারী। মৃত ৫ যুবকের পরিবারের হাতে তাঁর প্রাক্তন সাংসদ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করলেন। শুক্রবার দুপুরে তিনি বেলডাঙার ভারত সেবা সংঘে আসেন। সেখানে মৃত যুবকদের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং বেলডাঙা বুড়িমাতলা থেকে তাদের পরিবারকে এই অর্থ প্রদান সহ সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

12 October 2020

লরির ধাক্কায় মৃত তিন, অবরোধ জাতীয় সড়ক রেজিনগরে

 

ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ১২ অক্টোবরঃ রেজিনগর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত তিন, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতদের নাম হাজি দেলুয়ার সেখ (৬১), কীতাব সেখ (৫৮)  মনিরুল সেখ (৩৮)। সকলের বাড়ি রেজিনগরে। সোমবার ভোরে নামাজ পরে বের হওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, একটি বারো-চাকা লরি পলাশি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা মেরে পর পর দুটো কারেন্টের পোল ভেঙে তিন জনকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তারা মারা যায়। ক্ষিপ্ত জনতা অবরোধ করে জাতীয় সড়ক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


09 October 2020

দেড় মাসের সন্তানকে কুপিয়ে খুন বহরমপুরে, গ্রেফতার করলো অভিযুক্ত মাকে পুলিশ


ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ৯ অক্টোবরঃ  নিজের দেড় মাসের সন্তানকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে। বাড়ির বাথরুমের নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজের সন্তানকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে বলে অভিযোগ। শুক্রবার সকালে মুর্শিদাবাদে বহরমপুর থানার সারগাছির রঘুনাথপুরের ঘটনা। বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। জানা গিয়েছে বছর পাঁচেক আগে স্থানীয় দফরপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী বিভাস মন্ডলের সাথে বিয়ে হয় অভিযুক্ত চৈতালি মন্ডলের। এরপর কয়েক মাস আগে সন্তান প্রসব হতে রঘুনাথপুরে নিজের বাবার বাড়িতে আসে চৈতালি মন্ডল। সেখানে মাস দেড়েক আগে এক কন্যা সন্তানের জন্ম দেয় সে। এরপর শুক্রবার সকালে নিজের দেড় মাসের সন্তানকে বাড়ির বাথরুমে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজে হাতে শিশুটিকে খুন করে বলে অভিযোগ। অভিযুক্ত মহিলা কিছুটা মানসিক বিকারগস্ত বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত মহিলাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

09 August 2020

বেলডাঙায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু যুবতীর


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৯ আগস্টঃ করোনা আক্রান্তের এই প্রথম মৃত্যু ঘটল যুবতীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলডাঙায়। মৃত যুবতী বয়স ২৮ বছর। মৃতার বাড়ি বেলডাঙার থানার বেগুনবাড়ি এলাকায়। 

গত ৭ আগস্ট ওই যুবতীর টেস্টের জন্য সাম্পেল সংগ্রহ করা হয়েছিল এবং ৯ আগস্ট রবিবার সকালে তার মৃত্যু ঘটে। এদিন সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ আসলে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন নতুন করে আরও ৪ জন করোনা পজিটিভ ধরা পড়েছে বেলডাঙায়। 

08 August 2020

করোনার ভয়ে মুখ ফিরিয়ে নিলেন আত্মীয়স্বজন, হিন্দু বৃদ্ধের সৎকার করলেন মুসলিম যুবকরা


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৮ আগস্টঃ হিন্দু সম্প্রদায়ের একজন মৃতের সৎকারে এগিয়ে এলো মুসলিম সম্প্রদায়ের যুবকেরা। ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানা এলাকার মহেশপুর গ্রামে। শনিবার ভোর ৫টা নাগাদ নরেন্দ্রনাথ কর্মকার(৬৫) মারা যান। তিনি প্রাইমারি স্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন।
জানা যায়, গত ৫দিন ধরে জ্বরে ভুগছিলেন। আজ হঠাৎ তার মৃত্যু হলে জ্বর থাকার কারণে করোনা সন্দেহ করে নিজের ছেলেমেয়ে, স্ত্রী ও পাড়া প্রতিবেশী ভয়ে এগিয়ে আসেনি। এই শুনে গ্রামের মুসলিম সম্প্রদায়ের যুবকেরা এগিয়ে এসে মৃতের সৎকার করেন।

06 August 2020

ভাগীরথী নদীতে ভেসে উঠল শিক্ষকের মৃতদেহ, চাঞ্চল্য বেলডাঙায়


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৬ আগস্টঃ নদীর জল থেকে উদ্ধার হল মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়। বুধবার বেলডাঙা মির্জাপুর মেলিনিপাড়া ভাগীরথী নদীর ঘাটে একটি মৃতদেহ জলে ভাসতে দেখে স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহটি। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম সঞ্জয় মুখার্জি (৪৮), পিতার নাম সুকুমার মুখার্জি, বাড়ি বেলডাঙা ছুতারপাড়া। মৃত ব্যক্তি পেশায় একজন প্রাথমিক শিক্ষক ছিলেন। নওদা চক্রের ২৪ নং রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা যায়, মৃত ব্যক্তি গত তিন দিন থেকে নিখোঁজ ছিল। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কি কারণে এই মৃত্য, সে বিষয়ে বেলডাঙা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

03 August 2020

বেলডাঙা ব্লক অফিসে করোনার থাবা। আক্রান্ত ৪ সহ আরও এক


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৩ আগস্টঃ আবারও বেলডাঙায় পাঁচ জনের করোনা পজেটিভ ধরা পড়ায় চাঞ্চল্যে এলাকায়। আক্রান্তের মধ্যে চার ব্যক্তি বেলডাঙ্গা-১ ব্লক অফিসের কর্মী। এছাড়া আরও এক মহিলার শরীরের করোনা পজিটিভ ধরা পড়েছে। জানা যায়, আক্রান্ত ওই ৫ ব্যক্তি শুক্রবার বেলডাঙা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চেকআপে গেলে তাদের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ সোমবার রিপোর্ট করোনা পজেটিভ এলে তাদেরকে স্বাস্থ্য দপ্তরের লোকজন এসে চিকিৎসার জন্য বহরমপুর কোভিড হসপিটালে নিয়ে যায়।

27 July 2020

শক্তিপুরে চালু হল ভ্রাম্যমাণ থানা


ওয়েবডেস্ক, কথাবার্তা, শক্তিপুর, ২৭ জুলাইঃ এবার আর থানায় ছুটতে হবে না, থানা অভিযোগ নিতে পৌঁছে যাচ্ছে আপনার ঘরে। এমনই ভ্রাম্যমাণ থানার উদ্যোগ নিয়েছে মুর্শিদাবাদের শক্তিপুর থানার ওসি দীপক হালদার। যারা ছোট খাটো অভিযোগ নিয়ে থানায় আসতে পারে না নানা কারণে, তাদের সেই সব অভিযোগ নিয়ে প্রত্যন্ত গ্রামের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে এই ভ্রাম্যমাণ থানা।
এখানে নিজেদের যাবতীয় অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে। সম্প্রতি শুরু করা হয়েছে এই ভ্রাম্যমাণ থানার। রবিবার থানা এলাকার রামনগর-বাছড়া গ্রাম পঞ্চায়েতের একটি প্রত্যন্ত গ্রাম সুজাপুরে, সামাজিক দূরত্ব বজায় রেখে "ভ্রাম্যমান থানা"-র কর্মসূচী পালন হয়। পুলিশকে কাছে পেয়ে গ্রামবাসীরা তাদের অভিযোগ পুলিশের কাছে ব্যক্ত করেন এবং ভারপ্রাপ্ত আধিকারিকের তৎপরতায় তাদের অনেক সমস্যার সমাধানও  হয়ে যায়।

25 July 2020

একদিনে ৬ করোনা পজেটিভ বেলডাঙায়, চাঞ্চল্য এলাকায়


ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ২৫ জুলাইঃ  বেলডাঙায় ৬ জন ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়ল। ঘটনায় চাঞ্চল্যে এলাকায়। আক্রান্ত ৫ জন ব্যক্তির বাড়ি বেলডাঙা থানার মির্জাপুর গ্রামে ও ১ জনের বাড়ি মকরমপুর গ্রামে। জানা যায়, আক্রান্ত ওই ৬ জন ব্যক্তি কাজের সূত্রে  রাজ্যের বাইরে ছিল। ঈদ-উল-জোহা উপলক্ষে তারা বাড়ি ফিরেছিল। বাড়ি এসেই তারা বেলডাঙা হাসপাতালে চেকআপে গেলে তাদের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তাদেরকে স্বাস্থ্য দপ্তরের লোকজন চিকিৎসার জন্য বহরমপুর করোনা হসপিটালে পাঠিয়েছে।
করোনা পজিটিভ রিপোর্ট   

14 July 2020

মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্ত থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বিএসএফ


ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু মণ্ডল, জলঙ্গি, ১৪ জুলাইঃ ভারত ও বাংলাদেশে আন্তর্জাতিক মুর্শিদাবাদের সীমান্ত জলঙ্গি বর্ডার। A কোম্পানি 141 নাম্বার ব্যাটেলিয়ানের জওয়ানরা সোমবার রাত ১০ টার সময় গোপন সূত্রে খবর পেয়ে, বাংলাদেশে পাচার  হওয়ার আগেই চারটি ব্যাগ ভর্তি ৫৫ কেজি গাঁজা আটক করে। বাজেয়াপ্ত করা সামগ্রিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ  টাকা। পাচারকারীরা ৫৫ কেজি গাঁজা রেখে পালিয়ে যায় বলে বিএসএফ সূত্রে খবর। A কোম্পানির  কমান্ডো বালভীর সিং,  DIB এক্সপেক্টর বাসুদেব শর্মা ও SI হেমাথ রাথী এই তিনজন বিএসএফ জওয়ান দক্ষতার সাথে কাজ সম্পন্ন করার জন্য মুর্শিদাবাদ  বিএসএফ সেকেন্ড অফিসার অরবিন্দ কুমার তাদের সাধুবাদ জানিয়েছেন।

বেলডাঙায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল যুবক


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ১৪ জুলাইঃ সাতসকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক। নাম শুভঙ্কর মন্ডল(৩২)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানা এলাকার শীবনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে পারিবারিক অশান্তি চলছিল।পারিবারিক অশান্তির জ্বেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে অনুমান স্থানীয়দের। বেলডাঙা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

12 July 2020

স্বেচ্ছায় রক্তদান শিবির মুর্শিদাবাদের ইসলামপুরে


ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু মণ্ডল, জলঙ্গি, ১২ জুলাইঃ করোনা এবং লকডাউনের জেরে রাজ্যে তীব্র রক্ত সংকট শুরু হয়েছে। আর সেই সংকট মোকাবেলায় রক্তদানকে অব্যাহত রাখতে বিল চাতরা অন্বেষণ জনকল্যাণ সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এই রক্তদান শিবিরে প্রায় ২০০ জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন ডোমকল এসডিপিও মোহাম্মদ ফারুক চৌধুরী, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুস সালাম শেখ, বিল চাতরা অন্বেষণ জনকল্যাণ  সমিতির কর্ণধর তৈমুর বিন কাসেমী খান। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।